শনিবার, জুন ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ছয়’শ শরণার্থীকে উদ্ধার

বাংলাদেশিসহ ছয়’শ শরণার্থীকে উদ্ধার করেছে লিবিয়া। তবে উদ্ধারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

লিবিয়া কর্তৃপক্ষ বলছে, শনিবার তারা লিবিয়ার পশ্চিম উপকূলের চারটি নৌকা থেকে প্রায় ৬শ শরণার্থীকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব শরণার্থী বাংলাদেশ ও সাব সাহারীয় অঞ্চলের নাগরিক। শরণার্থীদের বহনকারী একটি নৌকা আবার ডুবে গিয়েছিল। লিবীয় নৌ বাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম বলেছেন, তারা ডুবে যাওয়া নৌকার চার নারী যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছেন। এখনো নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন যাত্রী। তবে তিনি নিখোঁজ যাত্রীদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

এর আগে গত বুধবার ও শুক্রবারের মধ্যবর্তী সময়ে সাড়ে পাঁচ শ’র বেশি শরণার্থীকে উদ্ধার করেছিল ইতালির উপকূলীয় রক্ষীরা। গত বৃহস্পতিবার এক অগ্নিদগ্ধ নৌকা থেকে তারা আরো ১৭ জনকে উদ্ধার করেছিল।

শনিবার দুটি বিচ্ছিন্ন অভিযানে ৩৭৮ জন শরণার্থীকে উদ্ধর করেছে ইতালির উপকূলীয় রক্ষীরা। একই দিনে ভূমধ্যসাগরে দুটি অভিযানে আরো ৫৩২ জনকে উদ্ধার করেছে ইউরোপীয় ইউনিয়নের দুটি উদ্ধারকারী মিশন। তবে উদ্ধারকারীরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সূত্র : রয়টার্স ও আল জাজিরা

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প