লিবীয় উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থীর মৃত্যু


লিবীয় উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ওই হতাহতের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবীয় উপকূলে শতাধিক শরণার্থীর লাশ পাওয়া গেছে। এগুলো সাগরে ভাসছিল।
নৌডুবির পর উদ্ধারকর্মীরা কমপক্ষে তিনশ ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে। ওই নৌকায় সাতশ যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
লিবিয়ার নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ পর্যন্ত একশ ৪ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনও পর্যন্ত ডুবে যাওয়া নৌকার বহু শরণার্থী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে উপকূলরক্ষী এবং উদ্ধারকর্মীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













