লেজ গুটিয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা; দাবি পাকিস্তানি মিডিয়ার


কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে লেজ গুটিয়ে পালাচ্ছে ভারতীয় সেনারা। এমন দাবি করেছে পাকিস্তানি মিডিয়া। দেশটির উর্দূ নিউজপোর্টাল দৈনিক পাকিস্তান জানায়, ভারতীয় সেনারা যুদ্ধের ত্রি-সীমা ছেড়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পাক-ভারত যুদ্ধের প্রাক্কালে রেকর্ড সংখ্যক ভারতীয় সেনা ছুটির আবেদন করেছে।
ভারতীয় মিডিয়া সূত্র জানায়, সম্প্রতি ৪০ হাজারেরও বেশি সেনা সদস্য ছুটির আবেদন করেছে। ছুটির আবেদনে অসুস্থতাসহ নানা অজুহাত দেখানো হচ্ছে। যুদ্ধ-উত্তেজনায় এত সংখ্যক সেনার আবেদনে পেরেশান ভারতীয় সামরিক কর্তৃপক্ষ। এজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি লিখে বিষয়টি অবগত করার কথাও জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।
সম্প্রতি উরিতে সেনা ক্যাম্পে হামলায় ১৮ ভারতীয় সেনা সদস্য নিহতের ঘটনার পর পাক-ভারত যুদ্ধের উত্তেজনা চলছে। সীমান্তে সামরিক বাহিনীসহ অস্ত্রের মজুদ করেছে ভারত। পাকিস্তানও প্রতিহতের পাল্টা হুমকি দিচ্ছে। ইসলামাবাদের আকাশে ওড়ছে যুদ্ধবিমান।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













