রবিবার, জুন ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শত শত মানুষের সামনে দুই সমকামীকে বেত্রাঘাত

ইন্দোনেশিয়ায় শত শত মানুষের সামনে দুজন সমকামীকে শাস্তি হিসেবে ৮৩ বার করে বেত্রাঘাত করা হয়েছে।

সাদা জামা পড়া দুজন ব্যক্তি একটি স্টেজের উপর দাঁড়ানোর পর হাতে বেত নিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি এসে তাদের বেত্রাঘাত করে।

যে দুজন সমকামী পুরুষকে শাস্তি দেয়া হয়েছে তাদের একজনের বয়স ২০ বছর এবং অপরজনের বয়স ২৩ বছর। গত মার্চ মাসে এ দুজনকে সমকামিতার দায়ে আটক করা হয়।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় সমকামিতা অবৈধ নয়। তবে দেশটির আচেহ প্রদেশে ইসলামি শরিয়া আইন থাকার কারণে সেখানে সমকামিতার জন্য সাজার বিধান রয়েছে।

প্রথমবারের মতো সেখানে শরিয়া আইনের আওতায় সমকামীদের বেত্রাঘাত করা হলো।

আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ’র একটি মসজিদে বাইরে বেত্রাঘাতের এ শাস্তি কার্যকর হয়।

যখন এ শাস্তি কার্যকর করা হচ্ছিল তখন শত শত মানুষ দাঁড়িয়ে ছিল। সমকামীদের বেত্রাঘাত করার সময় তারা উল্লাস প্রকাশ করে।

এ সময় অনেকে তাদের মোবাইল ফোনে বেত্রাঘাতের ভিডিও এবং ছবি তোলে।

তবে শাস্তি কার্যকরের আগে আয়োজকদের একজন সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে তারা সমকামীদের উপর আক্রমণ না করে।

তিনি বলেছিলেন, ‘তারাও তো মানুষ’।

শাস্তি হিসেবে প্রত্যেক সমকামীকে ৮৫ বার করে বেত্রাঘাত করার সিদ্ধান্ত হয়েছিল।

কিন্তু যেহেতু তারা দুইমাস আটক ছিল সেজন্য দু’বার বেত্রাঘাত কমিয়ে সেটিতে ৮৩ বার বেত্রাঘাত নির্ধারণ করা হয়।

সমকামীদের বেত্রাঘাতে অনেকে উল্লাস প্রকাশ করে।

২০১৪ সালে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামিতার বিপক্ষে কঠোর আইন করা হয়।

এর আগে মদ্যপান এবং জুয়া খেলার জন্য বেত্রাঘাতের মাধ্যমে শাস্তি দেয়া হতো।

সূত্র: বিবিসি বাংলা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প