শরণার্থীবাহী ট্রেন আটকে দিয়েছে হাঙ্গেরি
ক্রোয়েশিয়া থেকে শরণার্থীদের নিয়ে যাওয়া একটি ট্রেন আটকে দিয়েছে হাঙ্গেরি। একই সঙ্গে শুক্রবার ট্রেনটির চালককে আটক ও ৪০ পুলিশ সদস্যকে নিরস্ত্র করা হয়। খবর বিবিসি ও আলজাজিরার।
হাঙ্গেরিয়ান ডিজাস্টার ইউনিটের প্রধান গিয়র্গি বাকুন্দি জানান, ক্রোয়েশিয়ান ট্রেনটিতে ৪ হাজারেরও বেশি শরণার্থী ছিল। মাগাইরবলিতে প্রবেশ করা ট্রেনটি পূর্ব নোটিশ ছাড়াই আসে।
তিনি বলেন, ট্রেনটিতে প্রহরার দায়িত্বে থাকা ক্রোয়েশিয়ার ৪০ পুলিশ সদস্যকে নিরস্ত্র করা হয়েছে। দেশটির সরকারের মুখপাত্র জোলতান কোভাকস এ ঘটনাকে সীমান্ত নীতিমালার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।
ওদিকে ক্রোয়েশিয়া পুলিশের পক্ষ থেকে হাঙ্গেরিতে তাদের সদস্যদের নিরস্ত্রীকরণ ও গ্রেফতারের খবর অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, শুক্রবারই ৩৬ পুলিশ সদস্য ক্রোয়েশিয়ায় ফিরে এসেছে।
ক্রোয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গত তিন দিনে দেশটিতে প্রায় ১৩ হাজার শরণার্থী প্রবেশ করেছে। তারা আর শরণার্থী নিতে পারবে না। এ অবস্থায় ৭টি সীমান্ত বন্ধ করার পর শুক্রবার সব সীমান্ত বন্ধ করার হুমকি দিয়েছে দেশটি।
সার্বিয়া হয়ে শরণার্থীরা ক্রোয়েশিয়ায় প্রবেশকালে দেশটির সরকার সীমান্ত বন্ধ করে দেয়। ক্রোয়েট সরকারের এ আচরণের কঠোর সমালোচনা করেছে সার্বিয়া। দেশটির সমাজকল্যাণমন্ত্রী আলেক্সান্ডার ভুলিন বলেছেন, ক্রোয়েশিয়া তাদের সীমান্ত বন্ধ রাখলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাবে সার্বিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













