শরনার্থীদের চাপে ক্রোয়েশিয়া সীমান্তও বন্ধ ঘোষণা
সার্বিয়া থেকে আসা শরণার্থীদের চাপ সামলাতে না পেরে দেশটির সঙ্গে থাকা সীমান্তের সাতটি পয়েন্ট বন্ধ করে দিয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে সকল রাস্তা সীমান্তের দিকে গেছে সেগুলোতেও ট্র্যাফিক বন্ধ ঘোষণা করা হয়েছে।
ক্রোয়েশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের রাজধানী জাগরেব-এর সরকার বলেছে, সার্বিয়া থেকে আসা আর কোনো শরনার্থী গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়। অনাকাঙ্ক্ষিত অভিবাসীদের ঠেকাতে সীমান্তে সেনা নামানোর জন্যও প্রস্তুতি নিয়ে রেখেছে দেশটির সরকার।
ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সব অভিবাসী ইতোমধ্যেই ক্রোয়েশিয়ায় আছে, রাজনৈতিক আশ্রয়ের জন্য তাদেরকেও আবদেন করতে হবে। আর আবেদন না করলে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারী দেয়া হয়েছে।
এদিকে, ক্রোয়েশিয়া থেকে রেলযোগে স্লোভেনিয়ার ভেতর দিয়ে যাবার সময় বড় এক দল শরনার্থীকে আটকে দিয়েছে স্লোভেনিয়া। পুলিশের একজন মুখপাত্র ভেসনা ড্রোল বলেন, প্রায় ২০০ শরনার্থীকে নিয়ে যাবার সময় দেশটির সীমান্ত শহর দোবোভা’র রেলস্টেশনে রেলগাড়িটিকে থামিয়ে দেয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













