সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শামীম ওসমানের অন্যতম ‘খলিফা’ সারোয়ার আর নেই

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ‘চার খলিফার’ অন্যতম খলিফা খ্যাত শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আর নেই।
আজ শুক্রবার পৌনে ১টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। গত প্রায় সতের দিন ধরে সারোয়ার ঢাকার শমরিতা, ল্যবএইড ও সর্বশেষ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নেন।

ইবনে সিনা হাসপাতালে থাকাবস্থায় তার কিডনি অকেজো হয়ে যায় ও তিনি স্ট্রোক করেন। এর আগে তিনি দীর্ঘদিন ভারতে চিকিৎসাধীন ছিলেন। এপেলো হাসপাতালে নয়দিন কোমায় ছিলেন। পরে তিনি কোমা থেকে ফিরলেও বুকে কফ জমে অসুস্থ হয়ে পড়েন। এসময় তিনি প্রচণ্ড স্বাসকষ্টে ভোগেন।
তবে ঢাকায় চিকিৎসাধীন থাকাকালীন এমপি শামীম ওসমান তাকে একবারের জন্যও দেখতে যাননি।

সারোয়ারের ছোটভাই নগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু জানিয়েছেন, গত ১৭ দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম সারোয়ার। প্রথমে তাকে ল্যাব এইডে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে লাইফ সাপোর্টে রাখে। সেটাই তাকে বেশি ক্ষতি করেছে। পরে স্বজনরা তাকে ল্যাব এইড থেকে শমরিতা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি ১০ দিন চিকিৎসাধীন ছিলেন। তারপরও তার শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার তাকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নেয়া হয় ইবনে সিনা হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়।

গোলাম সারোয়ার নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল থেকে ইংরেজিতে রেকর্ড নম্বর পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ন হন। ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি তোলারাম কলেজ থেকে স্নাতক পাস করেন। তোলারাম কলেজে পড়ার সময় থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী