শাহজালাল বিমানবন্দরে ‘রেড অ্যালার্ট’
সম্প্রতি আলোচিত হত্যাকাণ্ড ও বোমা হামলার ঘটনায় জড়িতরা যেন বিদেশে পাড়ি জমাতে না পারে এ কারণে দেশে সব আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশে সোমবার এ রেড অ্যালার্ট জারি করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী কমিশনার (মিডিয়া) তানজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি দেশে আলোচিত হত্যাকণ্ডের আসামিরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে এ কারণে যেসব বিমানবন্দর থেকে বিদেশে যাওয়া যায় সেসব বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার। সপ্তাহ না গড়াতেই ৩ অক্টোবর রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। এ ছাড়া গত ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে পুলিশ চেকপোস্টে কর্তব্যরত অবস্থায় এক এএসআই ইব্রাহিম মোল্লা খুন হন। তারপর দিন ২৩ অক্টোবর রাতে পুরান ঢাকায় হোসেনি দালানে বোমা হামলায় সাজ্জাদুল হক সানজু নামের এক কিশোর নিহত হন, আহত হন শতাধিক।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













