শিক্ষক নিয়োগপত্র দেওয়ার নামে প্রতারণা চক্র ফাঁস
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়ার নামে বড়সড় প্রতারণার অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও প্রথমে আলিপুরদুয়ার থানার বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ প্রতারিতদের।
শেষমেশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সূত্রে পৌঁছনোর চেষ্টা পুলিশের। যদিও এখনও মূল অভিযুক্ত অধরা বলেই জানা গিয়েছে।
কোচবিহারের বাসিন্দা তিন যুবকের অভিযোগ, ২০১২ সালে তাঁরা প্রাথমিক শিক্ষক পদে আবেদন করেন। কোচবিহারের এক সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে যোগাযোগ হয় অশোক সাহা নামে এক ব্যক্তির সঙ্গে।
২৩ অগাস্ট সল্টলেকের বিকাশ ভবনে তাঁদের ইন্টারভিউ নেওয়া হয় বলে অভিযোগ। যুবকদের দাবি, সেখানে এক মাসের মধ্যে নিয়োগপত্র পেয়ে যাওয়ার আশ্বাসও মেলে।
অভিযোগ, প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ৮ লক্ষ টাকা চাওয়া হয়। তিনজনে ২ লক্ষ টাকা করে দেন। শুক্রবার তাঁদের নিয়োগপত্র দেওয়ার কথা বলে আলিপুরদুয়ারে আসতে বলা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদে খবর নিতে গেলে, বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন। এরপর টোপ দিয়ে ডাকা হয় প্রতারকদের। ৬ জন ধরা পড়ে। চম্পট দেয় আরও কয়েকজন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













