শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে বিশ্বব্যাংক
বাংলাদেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে সহায়তা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। একই সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে বিনিয়োগ আছে, তা আরো বাড়াতে চায় সংস্থাটি।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস দেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কেটি পিটার।
বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ বিশ্বব্যাংকের মানদণ্ডে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় ব্যাংকটি সুদের হার বাড়ানোর আভাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমি বর্তমানে যে সুদের হারে ঋণ দেওয়া হয় তা না বাড়িয়ে ২০১৮ সাল পর্যন্ত বহাল রাখা যায় কিনা সেটি বিবেচনা করতে কেটি পিটারকে বলেছি।’
এ সময় মন্ত্রী আশ্বস্ত করে বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে যে নমনীয় সুদের হারে ঋণ নেয়, তা আগামী তিন বছর অব্যাহত থাকতে পারে। তবে তা বিশ্বব্যাংকের বিবেচনার ওপর নির্ভর করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













