মহসিন আলীর আসনে নির্বাচনের তফসিল কাল
প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার তফসিল হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ ও সমাজ কল্যাণমন্ত্রী মহসিন আলী। সে কারণে স্পিকার সংসদে আসনটি শূন্য ঘোষণা করেন। পরে আসনটির শূন্য বলে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার মৌলভীবাজার-৩ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ইসির মিডিয়া সেন্টারে ভোটের সময়সূচি ঘোষণা করবেন বলে জানান তিনি।
নির্বাচনী আইনানুযায়ী, ১৪ ডিসেম্বরের মধ্যে এ আসনের উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে অন্তত ৪০ দিন সময় রেখে মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করবে কমিশন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













