শুধু কাজের জন্যই হোয়াইট হাউসে যাবেন ট্রাম্প


৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসে ওঠার কথা ডোনাল্ড ট্রাম্পের। তবে হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হিসেবে থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন ট্রাম্প।
জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউসে স্থায়ী বাসিন্দা হিসেবে না উঠে শুধু মাত্র কাজের সময়ই হোয়াইট হাউসে যাবেন ট্রাম্প। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।
ট্রাম্প জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসে কাজের সময় থাকবেন আর বাকি সময়টা ম্যানহাটনে তার নিজের অ্যাপার্টমেন্টেট থাকবেন। ইতোমধ্যেই এ বিষয়ে তিনি তার উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন।
ট্রাম্পের উপদেষ্টা জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জয় অনেকটা বিস্ময়ের ব্যাপার ছিল। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়েছে, ট্রাম্পের অ্যাপার্টমেন্টে ২৪ ক্যারেট স্বর্ণ এবং দামি মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে।
এমন বিলাসিতার জীবন ছেড়ে হোয়াইট হাউসে ট্রাম্প এবং তার পরিবার হোয়াইট হাউসে থাকতে পারবেন কিনা সেটা ভাবনার বিষয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













