রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শেখ হাসিনা সেদিন বলেছিলেন, বেঈমান চিরকালই বেঈমান

বিএনপি থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে অবসরে যাওয়া শমসের মবিন চৌধুরীকে অতীত কর্মকাণ্ডের জন্য ‘বেঈমান’ বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৩ আগস্ট কৃষক লীগের শোক কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী একজন বেঈমান। বঙ্গবন্ধু তাকে জার্মানিতে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করিয়েছিলেন। অথচ বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসনে সহায়তা করেছিলেন শমসের মবিন। প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে পুনর্বাসন করেছিলেন জিয়াউর রহমান। পুনর্বাসনের ওই দায়িত্ব পড়েছিল আজকের শমসের মবিন চৌধুরীর ওপর। প্রধানমন্ত্রী বলেছিলেন, বেঈমান চিরকালই বেঈমান। এটা হয়তো অনেকে জানেন না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে ১১ হাজার যুদ্ধাপরাধীকে ছেড়ে দেন। জিয়াউর রহমান আমাকে দেশে আসতে বাধা দিয়েছিল। কিন্তু আমি মৃত্যুকে পরোয়া করি না বলে দেশে ফিরেছি। যেভাবে আহত হয়েছিলেন শমসের মবিন একাত্তরে সেনাবাহিনীতে ছিলেন শমসের মবিন চৌধুরী। ২৫ মার্চ তাকে চট্টগ্রামে জনতার ব্যারিকেড ভেঙে দেয়ার দায়িত্ব দেয়া হয়। রাতে বাঙালি অন্য সেনা সদস্যদের সঙ্গে বিদ্রোহ করে ২৬ মার্চ ভোরে কালুরঘাট পৌঁছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আনুগত্য ঘোষণা করেন তিনি। ১১ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনী কালুরঘাটে হামলা করলে বাঙালি অন্য অফিসাররা সরে যেতে পারলেও পাকিস্তানিদের গুলিতে আহত হন শমসের মবিন। আহতাবস্থায় তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। তার বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রস্তুতর মধ্যেই ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলে মুক্তি পান তিনি। তাকে বীরবিক্রম উপাধিতে ভূষিত করা হয়। তার কোমরে গুলি লাগায় তিনি পঙ্গু হয়ে যাওয়ার কারণে সেনাবাহিনীতে মেজর পদে থাকাবস্থায় তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু তাকে জার্মানিতে পাঠান। চাকরির পর বিএনপিতে জিয়াউর রহমান এবং তার পরিবারের সঙ্গে সবসময়ই ঘনিষ্ঠ ছিলেন শমসের মবিন চৌধুরী। তারই ধারাবাহিকতায় পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূতের চাকরি জীবন শেষে ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের সময় তিনি তারেক রহমানের রাজনৈতিক কর্মসূচি আয়োজন করে আলোচনায় আসেন। গত বছর তারেক রহমানের সঙ্গে তার একটি টেলিসংলাপ ফাঁস হয়ে গেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। তারেক রহমানের সঙ্গে মতবিরোধের জের ধরেই নাকি বিএনপি থেকে সরে দাঁড়িয়েছেন শমসের মবিন চৌধুরী এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে। আলোচনা আছে, বিএনপির দুঃসময়ে রাজনীতি থেকে অবসর নিলেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী