সংসদের অধিবেশন রোববার


দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল রোববার। বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। ১৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। তবে অধিবেশন কত দিন চলবে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। রোববার বেলা সাড়ে ৩টায় সংসদ ভবনে কার্যোপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সে বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।
এর আগে বর্তমান সংসদের সপ্তম অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন শুরু হয়েছিল গত ১ সেপ্টেম্বর। আট কার্যদিবসের এ অধিবেশনে বেশকিছু খসড়া আইন উত্থাপন ও পাস হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, সপ্তম অধিবেশনে মোট ছয়টি বিল পাস হয়। কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৩৬৫টি নোটিস পাওয়া যায়, যার মধ্যে ১২টি গ্রহণ করা হয়। ৭১ (ক) বিধিতে ২ মিনিটের আলোচিত নোটিসের সংখ্যা ৯০টি। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ৪১টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে ৩৬টির উত্তর দেন তিনি।
বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ২ হাজার ২৩টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৮৮৭টির। এর আগে গত ১ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত চলে দশম সংসদের ষষ্ঠ ও বাজেট অধিবেশন।
দশম সংসদের পথচলা শুরু হয় গত ২৯ জানুয়ারি। এ সংসদেই প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













