কুখ্যাত সন্ত্রাসীদের সহযোগী ইঁদুর গ্রেপ্তার!


ব্রাজিলের পুলিশ কর্মকর্তারা একটি ইঁদুর গ্রেপ্তার করেছেন। খবরটি শুনে যারা হাসাহাসি করছেন তারা যদি এই ইঁদুরের ‘অপরাধ’ সম্পর্কে জানতে পারেন তবে নিশ্চয়ই ওই পুলিশ কর্মকর্তাদের বাহ্বা দিবেন।
এটি কোনো সাধারণ ইঁদুর নয়, দেশটির আরাগুয়ানায় অবস্থিত বারা দ্য গ্রোটা নামক কারাগারে বন্দি কুখ্যাত সন্ত্রাসীদের সহযোগী!
কীভাবে ইঁদুরটি এই সন্ত্রাসীদের সহযোগিতা করত তা জানা যাক।
স্থানীয় পুলিশ বলেছে, ইঁদুরটি প্রশিক্ষণপ্রাপ্ত। এটি কারাবন্দী সন্ত্রাসীদের জন্য বাইরে থেকে মাদক বয়ে নিয়ে যেত। ওই সন্ত্রীদের সহযোগিরা জেলের বাইরে থেকে ইঁদুরের শরীরে মাদকের পুটলি বেঁধে দিত।
আর এটি কারারক্ষীদের চোখ এড়িয়ে ভেতরে ঢুকে সন্ত্রাসীদের কাছে গেলে তারা সেই পুটলি খুলে নিত।
কারাগারের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ থেকে পুলিশ দেখতে পেয়েছে, এভাবে ইঁদুরটি ইতিমধ্যে ২৯ প্যাকেট গাঁজা এবং ২৩ প্যাকেট কোকেন কারাগারের বাইরে থেকে ভেতরে সরবরাহ করেছে।
তবে কারা কর্মকর্তারা জানিয়েছে, এই চারপেয়ে আসামিকে কারাগারে ঢোকানোর তাদের কোনো ইচ্ছা নেই। এটিকে কিছুদিন বন্দী রেখে দুরের কোনো জঙ্গলে ছেড়ে আসা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













