সংসদ সদস্যকে কেন দড়ি দিয়ে বাঁধলো গ্রামবাসীরা
ভারতের উত্তর প্রদেশে পানি ও বিদ্যুৎ সঙ্কটের কারণে এক সংসদ সদস্য ও আরেক কাউন্সিলরকে দড়ি দিয়ে বেঁধে রেখে প্রতিবাদ জানিয়েছে গ্রামবাসী। তিন ঘণ্টা পর পুলিশ তাদের উদ্ধার করে।
পুলিশ সুপারেন্টিডেন্ট মুনিরাজ জানান, বহুজন সমাজবাদী পার্টির উত্তর প্রদেশের মুঘালসারাইয়ের এমএলএ বাব্বান সিং চৌহান এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামুদ্দিন আলীনগর গ্রামে গিয়েছিলেন গ্রামবাসীর সমস্যা শুনতে। এসময় গ্রামবাসী জানান, রমজানজুড়ে তারা বিদ্যুৎ ও পানির সঙ্কটে ভুগেছেন।
এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের দু’জনকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ওই গ্রামে ছুটে যায়। পরে গ্রামবাসীর সঙ্গে আলোচনা শেষে তাদের মুক্ত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীকে নিশ্চিত করা হয়েছে, দ্রুত তাদের সমস্যার সমাধান করা হবে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













