বুধবার, অক্টোবর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সংসদ সদস্যদের চমকে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ চলাকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ৬৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংসদের চলতি অধিবেশনের সমাপনী বক্তব্য দিতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মাননীয় স্পিকার আমি বক্তব্যের শুরুতেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।’

প্রধানমন্ত্রীর এমন কথায় সংসদে উপস্থিত সবাই চমকে ওঠেন। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পর থেকে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার কার্যক্রম পরিচালনা করছিলেন।

এসময় প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ছাড়াও দুটি আইনের সংশোধন পাস হয়।

এরপর বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী আলোচনায় অংশ নেন। দীর্ঘ ২ ঘণ্টা ১০ মিনিট সংসদ চলাকালীন সংসদের কোনো সদস্য স্পিকারের জন্মদিনের বিষয়টি জানতেন না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্য দিতে উঠে বলেন, ‘ব্যাপারটা কিছুটা গোপন ছিল, আমি প্রকাশ করে দিলাম।’

এ সময় প্রধানমন্ত্রী স্পিকারের বয়স জানতে চেয়ে বলেন, ‘এবার ৬৭ তে?’ উত্তরে স্পিকার বলেন, ‘৬৬ বছর।’

পরে সংসদ সদস্যরা টেবিল চাপড়ে স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ