মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ফের উরির ছকে হামলা, খতম তিন জঙ্গি, মিলল পাক সামগ্রী

আশঙ্কাই কি সত্যি হল? সত্যিই কি ভারতে ঢুকে পড়েছে একদল পাকিস্তানি জঙ্গি? দুশ্চিন্তা উস্কে দিল উরি-বারামুলার ধাঁচে আরও এক জঙ্গি হামলা! সেই কাশ্মীরেই, লানগেট সেনা ছাইনিতে এই হামলা অবশ্য ব্যর্থ হয়েছে বাহিনীর তৎপরতায়।

বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ উত্তর কাশ্মীরে হানদোয়ারার লানগেটে ভারতীয় সেনার ৩০ রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় কয়েক জন জঙ্গি। ঠিক এই কায়দাতেই উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেনা-জঙ্গির মধ্যে কয়েক ঘণ্টার এই গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়। সেনাদের কেউ হতাহত হননি। নিহত জঙ্গিদের কাছ থেকে তিনটে একে ৪৭ রাইফেল, গ্রেনেড লঞ্চার, জিপিএস, রেডিও, ম্যাপ, মেট্রিক শিট‌্স, খাবার এবং প্রচুর ওষুধপত্র উদ্ধার করা হয়েছে। খাবার এবং ওষুধের প্যাকেটে পাকিস্তানে তৈরি হওয়া সামগ্রীর ছাপ মিলেছে। যা দেখে সেনাবাহিনী মোটামুটি নিশ্চিত, বড়সড় নাশকতাক পরিকল্পনা নিয়ে পাকিস্তান থেকেই এই জঙ্গিরা কাশ্মীরে এসে ঢুকেছিল।

এই ঘটনার এক দিন আগেই ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন যে, অন্তত শ’খানেক পাকিস্তানি জঙ্গিকে এ দেশে ঢোকাতে উঠে পড়ে লেগেছে পাক সেনা। তার মধ্যে অনেকে আবার ইতিমধ্যে কাশ্মীরে ঢুকেও পড়েছে বলে অনুমান ছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিকে এই গোয়েন্দা রিপোর্টের কথা জানিয়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প