সোমবার, অক্টোবর ১২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সন্তানকে আগুনে ছুড়ে আমাকে ধর্ষণ করে সেনারা’

গত ২৫ আগস্ট শুরু হওয়া সেনা অভিযানে মিয়ানমারের রাখাইন রাখাইন রাজ্যে কেউ হারিয়েছেন বাবা-মা, কেউ ভাই-বোন, আবার কেউ-বা সন্তান-সন্ততি, আত্মীয়স্বজন বা প্রতিবেশী। অনেকে আবার পরিবারে সবাইকে হারিয়ে একেবারে সর্বশান্ত। অভিযান শুরুর পর হত্যাযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় পাঁচ লাখ ৩৮ হাজার রোহিঙ্গার মধ্যে একজন রাজুমা। কক্সবাজারের কুতুপালংয়ে অস্থায়ী আশ্রয় শিবিরের এক ঝুপড়ি ঘরের ধুলা-মাখা মাটিতে বসে তিনি স্বজন হারানোর ভয়াবহ বর্ণনা দিয়েছেন আলজাজিরার প্রতিবেদকের কাছে।

‘যখন সেনারা আমাকে মারতে শরু করে তখন দেড় বছর বয়সী শিশু-সন্তান সাদিক আমার কোলে’, ভারাক্রান্ত মনে বলেন রাজুমা।

রোহিঙ্গা এই নারী বলেন, ‘সেনাদের মারের চোটে সাদিক আমার কোল থেকে পড়ে যায়। তারপর তারা আমাকে টেনেহিঁচড়ে দেয়ালের কাছে নিয়ে যায়। তখন আমি শুনতে পাই আমার সন্তান কাঁদছে। এর কয়েক মিনিট পর শুনতে পাই, তারা আমার সন্তানকে মারছেও। আমি সাদিককে আবারও জাপ্টে ধরলে, তারা কোল থেকে কেড়ে নিয়ে আমার সন্তানকে আগুনে ছুড়ে মারে। পরে আমাকে তারা সবাই মিলে ধর্ষণ করে।’

রাখাইন রাজ্যের তুলা তুলি গ্রামে সবসময় খেলে বেড়ানো আদরের সন্তান সাদিক আর নেই, এটা বিশ্বাসই করতে পারছেন না রাজুমা। সন্তানহারা এই মা বলেন, ‘তখন আমার মনে হচ্ছিল, আমিই ওই আগুনে পুড়ছিলাম।’

ওই দিন রাজুমার মা, দুই বোন ও একভাইকে হত্যা করে মিয়ানমারের সেনারা। এখন তাঁর পরিবারে শুধু স্বামী মোহাম্মদ রফিক ছাড়া আর কেউ বেঁচে নেই।

এরপর থেকেই রাজুমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু মানসিক চিকিৎসার সুযোগ-সুবিধা পর্যাপ্ত না থাকায় তাঁকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান স্বামী রফিক।

রফিক বলেন, ‘মাঝেমাঝে রাজুমা বলে, তার মাথা ঘুরছে। এটা সে সহ্য করতে পারে না, ওই সময় তার অনেক কষ্ট হয়। মাঝেমাঝে সে আমাদের সন্তানকেও দেখতে পায়। তখন রাজুমা চিৎকার করে কেঁদে ওঠে। এখন সে প্রতিদিন কাঁদে।’

রোহিঙ্গা মা-মেয়ে ধর্ষণ হওয়ার এ রকম আরো অনেক গল্পই শুনেছেন আলজাজিরার এই প্রতিবেদক। অভিযান শুরুর পর থেকে খাদ্য, চিকিৎসা, বাসস্থানসহ নানামুখী সংকটের মুখে মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশে আশ্রিত লাখো রোহিঙ্গা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ