বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্তানের মৃত্যুতে মা-বাবার আত্মহত্যা

সাত বছরের ছেলে অভিনাশ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত। কিন্তু একাধিক হাসপাতালে নিয়ে গেলেও কর্তৃপক্ষ ভর্তি করাতে রাজি হয়নি। হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়। পরের দিনই মারা যায় অভিনাশ। একমাত্র সন্তানের মৃত্যু সইতে না পেরে চারতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন পিতা লক্ষ্মীচন্দ্র ও মা ববিতা।

ঘটনাটি ঘটেছে ভারতের ওডিশা রাজ্যের লাও সারাই এলাকায়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে বলা হয়েছে, আত্মহত্যার আগে ওই দম্পতি একটি চিরকুট লিখে গেছেন। যাতে বলা হয়েছে, তাদের আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। বরং তারা নিজেরা সিদ্ধান্ত নিয়েই আত্মহত্যা করেছেন।

খবরে বলা হয়েছে, ওডিশা থেকে অসুস্থ ছেলেকে নিয়ে রাজধানী নয়াদিল্লিতে আসেন ওই দম্পতি। কিন্তু রাজধানীর দুটি বেসরকারি হাসপাতাল তাদের ডেঙ্গু আক্রান্ত ছেলেকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। ফলে গত ৮ সেপ্টেম্বর মারা যায় অভিনাশ।

এ ঘটনায় ইউনিয়ন স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং দিল্লি সরকার সংশ্লিষ্ট দুটি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। সকল ডেঙ্গু রোগীদের ভর্তি করাতে বেসরকারি হাসপাতালগুলোকে এর আগে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প