রবিবার, অক্টোবর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাশে আছে ভারত, খালেদা জিয়াকে শ্রিংলা

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ ও তার সংগ্রামে ভারত পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাইকমিশনার এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ৮টা ৫ মিনিটে বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে ৯টায়।

এ ছাড়া ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকমিশনার দ্বিপক্ষীয় সহযোগিতার সাম্প্রতিক উন্নয়ন সম্বন্ধে বিএনপির চেয়ারপারসনকে অবহিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত সবসময় বাংলাদেশের সহযোগী এবং তিনি দেশটির অর্থনৈতিক উন্নয়ন, সার্বভৌমত্বের ওপর নির্ভরশীল রাষ্ট্রীয় ও পরিপক্ব প্রগতি, সমতা, বন্ধুত্ব, বিশ্বাস এবং দুই দেশের জনগণের সুবিধাকল্পে পারস্পরিক বোঝাপড়া, সম্মিলিত উন্নয়ন এবং অঞ্চলের যৌথ উন্নয়নের জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই প্রেক্ষাপটে হাইকমিশনার জনগণকে সঙ্গে নিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সহজতর এবং অবকাঠামোগত ও সংযোগ উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

হাইকমিশনার আরো বলেন, ‘চরমপন্থা রাষ্ট্রের শান্তি ও উন্নয়নের প্রধান বাধা হিসেবে লক্ষণীয়। ভারত সন্ত্রাসবাদ ও উগ্রবাদের সব রূপ এবং এর উত্থানকে নিন্দা করে এবং এমন অর্থহীন সহিংসতার কোনো যুক্তি হতে পারে না।’ তিনি আরো ব্যক্ত করেন, ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ এবং তার সংগ্রামে দৃঢ়ভাবে পাশে আছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী