শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্ত্রাসবিরোধী কমিটিতে বিএনপির লোক থাকবে

নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে যারা বিএনপিসহ বিভিন্ন দলের লোক আছেন তারাও প্রশাসনের আওতায় সন্ত্রাসবিরোধী কমিটিতে থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দলীয়ভাবে সন্ত্রাসবিরোধী কমিটি করবে। এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী হবে। এ কমিটিতে কে থাকবে আর না থাকবে তা সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ। কিন্তু প্রশাসনিকভাবে যে কমিটি হবে তা দলীয় হবে না। এখানে সব ধরনের লোক থাকবে।

ডিসিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ আছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডিসিরা আইন-শৃঙ্খলা বাহিনীর না। তবে তারা জেলা প্রশাসনের নেতৃত্ব দেন এটাও কম না। ডিসিদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো বিরোধ আছে বলে মনে হয় না।

গত শনিবার রাতে গণভবনে দলীয় বৈঠকে সন্ত্রাস প্রতিরোধে তৃণমূলে কমিটি দ্রুত সম্পন্ন করা এবং সার্বিক বিষয়ে মনিটরিং করার জন্য কেন্দ্রীয় নেতাদের দিয়ে শেখ হাসিনা বলেছিলেন, এই কমিটি হবে সব শ্রেণি-পেশার মানুষদের নিয়ে। সেখানে যেন আওয়ামী লীগকে প্রাধান্য দেয়া না হয়। সভাপতি বা আহ্বায়ক হবেন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি। এতে তিনি আওয়ামী লীগের হতে হবে এমন না হলেও চলবে, তবে খেয়াল রাখতে হবে যেন জামায়াত-শিবিরের লোকজন এখানে ঢুকে না পড়ে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী