সফলতা না আসা পর্যন্ত বিএনপির লড়াই চলবে: ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতদিন সফলতা না আসবে ততোদিন দলটি আন্দোলন চালিয়ে যাবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগের দুর্নীতির কারণে বাংলাদেশে ৭৪-এ দুর্ভিক্ষ হয়েছিল। তখন লাখো মানুষ না খেয়ে মারা গেছেন। এই সরকারের বিরুদ্ধে লড়াই সাধারণ লড়াই নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে বিএনপিকে। অস্ত্র-গুলির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, বেনজীর দুবাই চলে গেছেন সব অ্যাকাউন্ট খালি করে । তিনি কীভাবে স্বপরিবারে গেলেন? কীভাবে সম্পত্তি ক্রোক করার নির্দেশের পরও বিদেশে যেতে পারেন?
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ওবায়দুল কাদের বলছেন, আজিজ-বেনজীরের বিষয়ে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে। তাহলে কীভাবে বেনজীর স্বপরিবারে দেশ ছাড়লেন? শুধু এক আজিজ-বেনজীর নয়, অসংখ্য আজিজ-বেনজীর তৈরি করেছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ যেভাবে প্রতারণার মাধ্যমে দেশে শাসন করছে, সেভাবে আবার প্রতারণা করছে দেশের মানুষের সাথে। বাংলাদেশকে লুটপাট আর বর্গিদের দেশে রূপান্তর করেছে সরকার।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













