সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান স্পিকারের
সাংবাদিকরা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেশ ও জাতির সামনে উপস্থাপন করেন মন্তব্য করে সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফ ইউজে) দ্বি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, সরকারের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করবেন।
এ সময় সাংবাদিকদের স্বার্থে প্রয়োজনীয় কোনো আইন যদি সংসদে ওঠে তাহলে সে আইন পাশে জাতীয় সংসদ থেকে সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।
বিএফইউজে সভাপতি মনজুরুরল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সেবাহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













