ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ; অতঃপর
পিরোজপুরের নাজিরপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে মোবাইলে নগ্ন ভিডিও ও ছবি ধারণ করে চাঁদা দাবির অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে বুধবার রাতে নাজিরপুর থানায় মামলা দায়ের করেছেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রীর দূর-সম্পর্কের চাচি শাহাদাত শেখের স্ত্রী কমেলা বেগমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী (হোগলাবুনিয়া) গ্রামের হায়দার শেখের ছেলে মিলন শেখ (২০), সুলতান মোল্লার ছেলে টিটুল মোল্লা (২২) ও চালিতাবড়ি গ্রামের মোকলেছ মোল্লার ছেলে লিমন মোল্লা (২২) গত ২৯ অক্টোবর রাত ৭টার দিকে ওই স্কুল ছাত্রীর দূর-সম্পর্কের চাচি স্থানীয় শাহাদাত শেখের স্ত্রী কমেলা বেগমের সহায়তায় তার (স্কুল ছাত্রী) দাদির ঘর থেকে ডেকে নিয়ে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে। এরপর মোবাইল ফোনের ক্যামেরায় নগ্ন ভিডিও ও স্থির ছবি ধারণ করে। পরে একটি কাগজে বাবার বিরুদ্ধে কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা লিখে হুমকির মুখে তা ওই স্কুল ছাত্রীকে দিয়ে পাঠ করিয়ে মোবাইলে রেকর্ড করে রাখে।
তারপর স্থানীয় শাখারীকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কবরিয়ার সহায়তায় গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে ওই স্কুল ছাত্রীর বাবার কাছে মেয়ের নগ্ন ভিডিওর কথাসহ ওই সব আপত্তিকর কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্তরা। চাঁদা না দিলে তা ইন্টারনেটেসহ এলাকায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন মল্লিক গণমাধ্যমকে জানান, এ ঘটনায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













