সরকারের নতুন নীতি গর্ভবতী হতে চাইলে এক বছর আগে আবেদন


সম্প্রতি চীন তার জনসংখ্যা নীতিতে পরিবর্তন এনেছে। এক সন্তান নীতি থেকে সরে দেশটি এখন দুই সন্তান নীতি গ্রহণ করেছে। অর্থাৎ দেশটির দম্পতিরা চাইলে এখন থেকে দুই সন্তান গ্রহণ করতে পারবেন।
তবে সরকারের নতুন এই নীতির কারণে যাতে কাজে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য অভিনব একটি উদ্যোগ নিয়েছে দেশটির একটি কোম্পানি। প্রতিষ্ঠানটিতে কর্মরত নারীরা সন্তান নিতে চাইলে কমপক্ষে এক বছর আগে আবেদন জানাতে হবে। এর পরিপ্রেক্ষিতে ওই আবেদনকারীকে মাতৃত্বকালীন ছুটি দেবে কোম্পানিটি।
সম্প্রতি এক নারী জিলিন প্রদেশের একটি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছিলেন। সাক্ষাৎকারে ওই নারীকে জানানো হয়, প্রতিষ্ঠানে যে সব নারীকে নতুন করে নিয়োগ দেওয়া হবে, সন্তান নিতে চাইলে কমপক্ষে এক বছর আগে তাদের আবেদন করতে হবে। আবেদনের ভিত্তিতে সন্তান নিতে ইচ্ছুক নারীদের মাতৃত্বকালীন ছুটি বিন্যাস করা হবে। সেই অনুযায়ী আবেদনকারীকে তার সন্তান নেওয়ার জন্য নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে ।
প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ জানিয়েছে, সরকার এক সন্তান নীতি থেকে সরে আসায় অনেক নারী কর্মীই সন্তান নিতে চাইছেন। তবে ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের স্বার্থটিও দেখতে হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













