সরকারের মেয়াদ বাড়ানোর ষড়যন্ত্র চলছে: গয়েশ্বর


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, ৫ জানুয়ারির মতো আরেকটি নিকৃষ্ট নির্বাচনের মধ্য দিয়ে সরকারের মেয়াদ বাড়ানোর ষড়যন্ত্র চলছে।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সমালোচনা করে তিনি আরো বলেন, এ সার্চ কমিটিও গঠন করবে সেই আওয়ামী লীগেরই লোকজন।
গত ৬ আগষ্ট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর সোমবার ঢাকা জেলার নতুন নেতারা প্রথম একসঙ্গে বসলেন। নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পরিচিতি পর্বের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহবান জানিয়ে তিনি নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সমালোচনা করেন।
আরেকটি ভোটারবিহীন নির্বাচন হওয়ার আশঙ্কাও প্রকাশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন জোরদার করতে শুধু ঢাকা জেলার নেতাকর্মী নয়, অন্য সবাইকেও সংগঠিত হতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













