‘সরকার উৎখাতে ব্যর্থ হয়ে একটি পক্ষ চোরাগোপ্তা হামলা চালাচ্ছে’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে সরকার উৎখাতে ব্যর্থ হয়ে একটি পক্ষ সরকার হটানোর জন্য এখন চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। সরকারের বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে মহাসড়কের পাশে দোকান বসিয়ে রাস্তা দখল করতে দেওয়া হবে না। মহাসড়কে সিএনজি, থ্রি হুইলারসহ ব্যাটারি চালিত কোনো যানবাহন মহাসড়কে চলাচল করতে দেওয়া হবে না। ঢাকা শহরে নতুন করে সিএনজি চালিত অটোরিকশা নামানোর কোনো পরিকল্পনা মন্ত্রণালয়ের নেই। তবে হাইকোর্টের নির্দেশনার আলোকে নতুনভাবে পাঁচ হাজার অটোরিকশা নামানোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের মতামত চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ের গ্র্যান্ড-ট্রাঙ্ক রোডের সংস্কার কাজ রমজান মাসের আগেই শেষ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা করা সম্ভব হয়নি।
ঈদের আগেই ওই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করতে মন্ত্রী সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রকৌশলী ও ঠিকাদারকে নির্দেশ দেন। সংস্কার কাজে গাফিলতি করা হয়েছে। এ কাজে নতুন করে আর কোনো গাফিলতি পরিলক্ষিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলমসহ সড়ক ও জনপথ বিভাগ সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













