মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরকার দিচ্ছে নিম্ন-আদালতের বিচারকদের ট্যাবলেট পিসি

বিচার বিভাগ ডিজিটালাইজেশনে নিম্ন আদালতের বিচারকদের ট্যাবলেট পিসি দিচ্ছে সরকার। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলাজট কমানোর পাশাপাশি, বিচার কাজ তরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

আইন মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের এসব ট্যাবলেট দেওয়া হবে। খুব শিগগিরই এসব প্রযুক্তি পণ্য তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্রমতে, ৩০ মে শনিবার প্রধান বিচারপতি এসকে সিনহার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা জজ অ্যাসোসিয়েশন। এতে প্রধান বিচারপতি বিচার বিভাগ ডিজিটালাইজেশনে পিছিয়ে আছে বলে মন্তব্য করেন। বিচারকরা সরকারি বরাদ্দের আওতায় ট্যাবলেট পাননি বলেও উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতির এমন মন্তব্যের পরপরই বিচারকদের ট্যাবলেট দেওয়ার উদ্যোগ গ্রহণ করে আইন মন্ত্রণালয়।

জানা গেছে, আইন মন্ত্রণালয়ের উদ্যোগে বিচারকদের জন্য প্রথম পর্যায়ে ২০০ ট্যাবলেট সংগ্রহ করা হয়। গত পয়লা জুন আইনমন্ত্রী আনিসুল হকের কাছে তার দপ্তরে এসব সরকারি ট্যাবলেট হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, বিচার বিভাগ ডিজিটালাইজেশন কর্মকাণ্ডের অংশ হিসেবেই বিচারকদের ট্যাবলেট দেওয়া হচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহার করে বিচার কাজ ত্বরান্বিত হবে। যা প্রকারান্তরে মামলাজট কমাতে সহায়ক হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ