জিইবি উৎসব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের উদ্যোগে জিইবি উৎসব উপলক্ষে ১ জুন দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচির মধ্যে ছিল তথ্যচিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। বিশেষ অতিথি ছিলেন সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. মাহবুবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, মানবসম্পদ গড়তে যে টাকা ব্যয় করা হয়, সেটি খরচ হিসেবে ধরা যাবে না। সেটি বিনিয়োগ। এর মাধ্যমে দেশ ও জাতি লাভবান হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান, সহযোগী অধ্যাপক নাজনীন নাহার ইসলাম, সহকারী অধ্যাপক এ এম আবু আহমেদ ও সাবরিনা শামীন আলম।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













