‘সর্বশক্তি দিয়ে জবাব দাও’! সেনাবাহিনীকে নির্দেশ পারিক্করের


সীমান্তে তিন জওয়ানকে হত্যা করেছে পাক সেনা। এক জওয়ানের অঙ্গচ্ছেদ করে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে যতটা মারাত্মকভাবে সম্ভব জবাব দিতে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর।
সূত্রের খবর, এদিন ঘটনার খবর যায় প্রতিরক্ষা মন্ত্রকে। সেনাবাহিনীর ভাইস চিফ লেফট্যানেন্ট জেনারেল বিপিন রাওয়াত মাচিল সেক্টরে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন পারিক্করকে। এরপরই এই নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সীমান্তের কাছে মাচিল সেক্টরে পাক সেনার গুলিতে মৃত্যু হয়েছে তিন জওয়ানের। গত মাসে পর আরও একবার একই ঘটনার পুনরাবৃত্তি হল। গত মাসেও মাচিল সেক্টরে এক ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করে পালায় পাক জঙ্গিরা। মনদীপ সিং নামে ওই জওয়ানের মৃত্যু হয়। পাক আর্মির কভার ফায়ারের মাধ্যমে ওই জঙ্গিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। এর প্রতিশোধ নিতে একের পর এক পাক সেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













