সাঁড়াশি অভিযানের ২য় দিনে ৪৮ জঙ্গিসহ গ্রেপ্তার ২৫১৬


জঙ্গি দমনে শুরু হওয়া দেশব্যাপী সাঁড়াশি অভিযানে দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গিসহ ১ হাজার ৪৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে নিয়মিত মামলার ৫৮৮, মাদক মামলার ৩৯১ এবং অস্ত্র মামলার ৪১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহসান।
তিনি জানান, শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামি গ্রেপ্তার করা হয়েছে।
তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গি ধরতে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। দেশে অব্যাহত গুপ্তহত্যা ঠেকানোর উপায় হিসেবে এই কৌশল নিয়েছে পুলিশ। এই অভিযান চলবে টানা সাত দিন।
যদিও এই অভিযানের নামে বিরোধী দমনের কৌশল এবং পুলিশের গ্রেপ্তার বাণিজ্য, ঈদ বকশিশ আদায়ের সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করছে বিএনপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













