সাতক্ষীরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় আবুল কালাম নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবুল কালাম সাতক্ষীরা জেলার দেবহাটা
উপজেলার পারুলিয়া এলাকার সিরাজতুল্লার ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়েদুল হক জানান, দুপুরে মোটরসাইকেলে করে পারুলিয়া থেকে কালিগঞ্জ উপজেলা পরিষদে যাচ্ছিলেন আবুল কালাম। পথে বাস টার্মিনাল এলাকায় এলে সাতক্ষীরা গামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন













