শনিবার, অক্টোবর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গাড়িবহরে হামলা : আহত ৭

পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এতে আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আখতার চৌধুরী, দুজন সাংবাদিকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আজ সকালে কলাপাড়ার রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, সকাল ১০টার দিকে পটুয়াখালী থেকে ছয়টি মাইক্রোবাসে সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে কলাপাড়া পৌঁছেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী হাজি হুমায়ুন শিকদারের পক্ষে প্রচার চালাতে যান। তাঁদের গাড়িবহরটি রহমতপুর এলাকায় গেলে কিছু দুর্বৃত্ত লাঠিসোটা ও ইট-পাটকেল দিয়ে হামলা চালায়।

মনির হোসেন আরো জানান, হামলায় সুরাইয়া আখতার চৌধুরী, যমুনা টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি জাকারিয়া হৃদয় ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আরিফুর রহমান আহত হন। এ ছাড়া জাকারিয়ার ক্যামেরাও ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী