সারা দেশে চলছে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট
ঢাকা: বেতন-ভাতা বৃদ্ধি, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নদীর নাব্যতা রক্ষা ও নৌপথে সন্ত্রাসী-ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে সারাদেশে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।
নৌযান শ্রমিকদের এই ধর্মঘটের ফলে আউটার অ্যাংকরেজে অবস্থানরত জাহাজে পণ্য ওঠা-নামার কাজসহ মংলা বন্দরের সঙ্গে নৌপথে আমদানি-রফতানি ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এরে ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মংলা বন্দর ব্যবহারকারী, আমদানিকারক ও ব্যবসায়ীরা।
নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের মতে, দেশে প্রায় ১৯ হাজার ৫০০ কার্গো, কোস্টার, বার্জ ও লঞ্চসহ অন্যান্য সকল নৌযানের ২ লাখ শ্রমিক দাবি আদায়ে সোমবার রাত ১২টা ১মিনিট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। নৌযান শ্রমিকরা মংলার পশুর, শরণখোলার বলেশ্বর ও মোড়েলগঞ্জের পানগুছি নদীতে নোঙ্গর করে রেখেছে কয়েকশ কার্গো, কোস্টার, বার্জসহ লাইটারেজ জাহাজ।
নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতারা জানান, সারাদেশের নৌপথে চলাচলকারী পণ্য ও যাত্রীবাহী নৌযানের শ্রমিক-কর্মচারীদের বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকা বৃদ্ধিসহ ১৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ ধর্মঘট চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













