সিটের দাবিতে ঢাবির নারী শিক্ষার্থীদের মানববন্ধন, ছুটে এলেন উপাচার্য


আবাসিক হলের সিটের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন।
অবস্থানরত শিক্ষার্থীরা জানান, বিগত এক মাস ধরে আবাসিকীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।
শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার ঘণ্টাখানেকের মধ্যে সেখানে আসেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আসেন।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য স্যার বলেছেন নতুন হল নির্মাণ ছাড়া এ সংকটের সমাধান সম্ভব নয়। তবে তিনি হলগুলোতে কিছু সিট সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।
এসময় শিক্ষার্থীরা, স্যার অনাবাসিকদের খোঁজ নিন; অনাবাসিকরা কি ঢাবির শিক্ষার্থী না?; নামমাত্র সিট দেওয়ার প্রসহন বন্ধ করুন; আপনাদের তিন দিন শেষ হবে কবে?; মুলা ঝুলাবেন না; ভবন ভাড়া নিন, থাকার জায়গা দিন; থাকার জায়গার অভাবে কত মেয়ের পড়াশোনা বন্ধ হবে জানেন?– প্রভৃতি লেখা প্লাকার্ড প্রদর্শন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













