বুধবার, জুলাই ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিনাইয়ে বিধ্বস্ত রাশিয়ান বিমানটিতে বোমা ছিল

মিশরের সিনাইয়ে রাশিয়ার বিমান ধ্বসের ঘটনার কারণ অনুসন্ধান করতে শুরু করেছেন ব্রিটিশ কর্মকর্তারা। শনিবার মিশরের সিনাই উপত্যকায় ২২৪জন যাত্রী নিয়ে রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটির উড্ডয়নের আগে সেটির কার্গো হোল্ডে একটি বোমা রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ কর্তৃপক্ষ বলছে, সিনাইয়ের কয়েকটি গোষ্ঠীর গোপন আলাপ থেকে তারা, ওই হামলাটি সন্ত্রাসী হামলা ছিল বলে জানতে পেরেছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, কার্গোতে বোমা থাকার বিষয়টিকে তারাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। তবে মিশরের দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় এখনো আসেনি।

ব্রিটেনের পর ফ্রান্স, আর বেলজিয়ামও মিশরের শার্ম আল শেইখে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে। শনিবার ওই এলাকায় দুই শতাধিক যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হলে, নাগরিকদের ভ্রমণ সতর্কতার পর শুক্রবার থেকে হাজার হাজার পর্যটনকে ফিরিয়ে আনছে ব্রিটেন।

দেশে ফেরার সময় বিমানে তাদেরকে শুধু হ্যান্ড লাগেজ বহন করতে বলা হয়েছে। আর তাদের মালামাল পরে আলাদা বিমানে করে ফেরত পাঠানো হবে। বিমান দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে এক ধরনের ধুম্রজাল।

রাশিয়া বলছে, সঠিক কারণ জানতে দেরী হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডসহ আরো অনেকেই বলছে যে, সন্ত্রাসী হামলার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প