সীমান্তে শক্তিশালী ক্ষেপণাস্ত্র স্থাপন রাশিয়ার


পশ্চিম সীমান্তবর্তী কালিনিগ্রাদ অঞ্চলে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ইউরোপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর জবাবেই এ পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। মূলত ন্যাটোর প্রস্তুতিকে চ্যালেঞ্জ জানিয়েই রাশিয়া এ কড়া উদ্যোগ নিয়েছে। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রুশ ছিটমহল কালিনিনগ্রাদের সঙ্গে বাল্টিক তীরবর্তী দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে। কালিনিনগ্রাদে রাশিয়ার কয়েক ডজন রণতরী এবং ডুবোজাহাজ রয়েছে। এ ছাড়া, রুশ পদাতিক বাহিনী, নৌ ব্রিগেড এবং দু’টি সামরিক ঘাঁটিও এখানে আছে।
এর আগে মহড়ার জন্য সাময়িকভাবে এই অঞ্চলে ইসকান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রাশিয়া। দ্বৈত-ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হিসেব পরিচিত ইসকান্দার পরমাণু বোমাও বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিলোমিটার হওয়ায় জার্মানির রাজধানী বার্লিনসহ পোল্যান্ড ও সুইডেনের দুই-তৃতীয়াংশ ভূখণ্ড এর আওতায় পড়বে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













