সুষমা স্বরাজকে কিডনি দিতে চান পাকিস্তানের এক নেতা


ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এখন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইএমএস) ভর্তি আছেন। কারণ তার কিডনি বিকল হয়ে যাওয়ায় তিনি বর্তমানে খুব অসুস্থ।
তার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর অনেক ভক্ত ও শুভাকাঙ্খী তাকে কিডনি দেওয়ার প্রস্তাব করেছেন।
শুধু ভারতীয় নয়, সুষমাকে কিডনি দিতে চাওয়াদের মধ্যে রয়েছেন পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী এক নেতাও।
সুষমা স্বরাজকে কিডনি দানের ইচ্ছা প্রকাশ করেছেন বালুচ নেতা আহমার মুস্তিখান। এছাড়া আরো কয়েকজন ভারতীয় সুষমাকে কিডনি দিতে চেয়ে টুইট করেছেন।
যারা কিডনি দেওয়ার প্রস্তাব দিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুষমা। সুষমা এক টুইট বার্তায় বলেন, আপনাদের ভালবাসায় মুগ্ধ আমি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই।
৬৪ বছর বয়সী সুষমা স্বরাজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। এ মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার সুষমা স্বরাজের কিডনি বিকল হওয়ার খবর প্রকাশিত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













