শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সু চির দলকে বিজয়ী ঘোষণা করলো নির্বাচন কমিশন

মিয়ানমারের সাধারণ নির্বাচনে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমক্র্যাসিকে (এনএলডি) আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষনা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার কমিশন এ ঘোষণা দেয়।

শুক্রবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পার্লামেন্টের ৮৫ শতা্ংশ আসনের ফল ঘোষণা করা হয়। এ পর্যন্ত ঘোষিত ফলে পার্লামেন্টের উচ্চকক্ষে এনএলডি ২৩৮ আসন এবং নিন্মকক্ষে ১১০টি আসনে বিজয়ী হয়েছে। সরকার গঠনের জন্য এনএলডি উভয়কক্ষে ৩২৯টি আসন পেলেই চলবে। সে হিসেবে সু চির দলই সরকার গঠন করতে যাচ্ছে।

পাঁচ বছর পর রোববার মিয়ানমারে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সোমবার থেকে ফল ঘোষণা শুরু হয়। তবে নির্বাচনের আগে ও পরে সামরিক বাহিনী ফল প্রকাশে প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সু চি। কারণ এর আগে ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে জয় পেয়েছিল এনএলডি। কিন্তু জান্তা সরকার ওই নির্বাচনের ফল বাতিল ঘোষণা করেছিল।

এদিকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট থেইন সেইন। আগামী ১৫ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমক্র্যাটিক ফোর্সের সেক্রেটারি ইউ নেই মিন কেও জানান, ‘ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট রাজনৈতিক দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

সূত্র: মিয়ানমার টাইমস ও গার্ডিয়ান

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প