সেই এমপি এবার ‘বৃদ্ধকে লাথি মারলেন’ (ভিডিও সহ)


ভারতের গুজরাট রাজ্যের পোরবান্দর আসনের সংসদ সদস্য (এমপি) বিত্তাল রাড়াড়িয়া এবার এক বৃদ্ধকে লাথি মেরে ফেলে দিয়েছেন। কয়েক বার লাথি দেওয়ার পর তাকে ধাক্কা দিয়ে বের হয়ে যেতে বলেন। একটি ধর্মীয় অনুষ্ঠানে এমন কাণ্ড করেছেন তিনি।
এই সেই বিত্তাল রাড়াড়িয়া, যিনি ২০১২ সালে কংগ্রেসের এমপি থাকাকালীন একটি নির্বাচনী বুথের কর্মকর্তাদের দিকে রাইফেল তাক করে তাদের হত্যার হুমকি দিয়েছিলেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের হেনস্তা করার বেশ কিছু অভিযোগ থানায় নথিভুক্ত আছে।
এবার রাজকোট জেলার জামকানদোরনায় ধর্মীয় অনুষ্ঠানে এক বৃদ্ধকে লাথি ও ধাক্কা দিয়ে সমালোচনায় এলেন। গত সপ্তাহে ওই ধর্মীয় অনুষ্ঠানে রাড়াড়িয়াকে অগ্নিমূর্ত হয়ে বৃদ্ধের দিকে তেড়ে আসতে দেখা যায় তাকে। বৃদ্ধের কাছে থাকা ব্যাগ ও অন্য জিনিসপত্র ছুঁড়ে ফেলতে দেখা যায়। এ ঘটনায় সরাসরি ধারণ করা ভিডিও ফেসবুকসহ অন্য সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে এ নিয়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে।
তবে রাড়াড়িয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সুনাম হানি করতে ভিডিওতে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। তিনি ওই বৃদ্ধকে শুধু অনুষ্ঠানস্থল থেকে চলে যেতে বলেন।
https://youtu.be/nKsuzJH-vZs
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













