মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেই পাঁচ রাজ্যে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাঁচটি ‘রণক্ষেত্র’ রাজ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন বলে নতুন এক জরিপে দেখা গেছে। এ রাজ্যগুলোর সবক’টিতে ২০২০ সালে জয়ী হয়েছিলেন বাইডেন। 

সোমবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস, সিয়েনা কলেজ ও ফিলাডেলফিয়া ইনকোয়ারারের সমীক্ষায় দেখা গেছে, ট্রাম্প অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা ও পেনসিলভানিয়ার ভোটারদের মধ্যে বাইডেনের চেয়ে বেশি জনপ্রিয়। বাইডেন শুধু ‘রণক্ষেত্র’ রাজ্য উইসকনসিনে এগিয়ে রয়েছেন।

২০২০ সালের ভোটে এ ছয়টি সুইং স্টেটের দিকে সবার নজর ছিল। তখন এর সবক’টিতেই বাইডেন জয় পান। আগামী নভেম্বরের নির্বাচনে পুনর্বিজয় নিশ্চিত করার জন্য মিশিগান, পেনসিলভানিয়া ও উইসকনসিনে জয়লাভ করা প্রয়োজন বাইডেনের। 

জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ ভোটার বলেছেন, দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় পরিবর্তন দরকার। বাইডেনের মাত্র ১৩ শতাংশ সমর্থক বিশ্বাস করেন, তিনি দ্বিতীয় মেয়াদে এ ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবেন।

জরিপে দেখা গেছে, গর্ভপাত ইস্যুটি ট্রাম্পের অন্যতম বড় দুর্বলতা হিসেবে দেখা দিয়েছে। গড়ে রণক্ষেত্র রাজ্যগুলোর ৬৪ শতাংশ ভোটার বলেছেন, গর্ভপাত সর্বদা বা বেশির ভাগ ক্ষেত্রেই আইনগতভাবে বৈধ হওয়া উচিত। ট্রাম্পের সমর্থকদের ৪৪ শতাংশও একই মত পোষণ করেন। 

এদিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ব্যর্থতার জন্যও বাইডেনের জনসমর্থন কমছে বলে সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প