সেনাবাহিনী প্রস্তুত, প্রতিপক্ষের হামলার উপযুক্ত জবাব দেবে পাকিস্তান


প্রতিপক্ষের হামলা মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিতে নিজের সন্তুষ্টি প্রকাশ করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ জানিয়েছেন, লাইন অব কন্ট্রোলে সর্বোচ্চ পর্যায়ে সতর্কতা বজায় রাখা হয়েছে। প্রতিপক্ষের হানা যেকোনো অপ্রত্যাশিত আঘাতের উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।
পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন (আইএসপিআর) জানিয়েছে, সশস্ত্র কমান্ডারদের প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে আরো জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান। রাহিল শরীফ বলেছেন, শান্তিপূর্ণ সময়ে নেওয়া প্রস্তুতিই ঠিক করে যুদ্ধে জেতার নিশ্চয়তা। সে জন্য প্রস্তুতির ওপর বেশি গুরুত্বারোপ করতে হবে।
সম্প্রতি লাইন অব কন্ট্রোলে ভারতের চালানো সার্জিক্যাল স্ট্রাইকের মুখে এমন ঘোষণা দিলেন রাহিল শরীফ। যদিও পাকিস্তান বারবার নিজেদের সীমান্তে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













