সোনার এক লাখ টন সন্ধান পেয়েছে
ভূ-স্তরে এক লাখ টন সোনার সন্ধান পেয়েছেন ভূ-তত্ত্ববিদরা। ভারতের ঝাড়খন্ডের রাজধানী রাঁচির খুব কাছে তমার এলাকায় সোনার এই বিপুল ভান্ডারের সন্ধান পেয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।
ঝাড়খন্ডের মাটির নিচে বিপুল পরিমাণ সোনা মজুত থাকার বিষয়টি আরো আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। এর আগেও একবার এই বিপুল সোনা মজুত থাকা ব্যাপারটি সামনে এসেছিল। কিছুদিন আগেও জিএসআই পরীক্ষা চালিয়ে তমারের মাটির নিচে বিপুল পরিমাণ সোনা থাকার লক্ষণ পেয়েছিল। এবার দ্বিতীয়বার সেই সম্ভাবনাটি আরো প্রকটভাবে দেখা দেয়ায় অনেকটাই নিশ্চিত হয়েছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।
জিএসআই বিজ্ঞানীদের ধারণা, ওই এলাকায় মাটির নিচে কমপক্ষে এক লাখ টন সোনা মজুত রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার কোটি রুপি। মাটি খননের ভাবনাও শুরু করেছেন তারা। বর্ষা কেটে গেলেই খনন শুরু হবে তমারের ওই এলাকায়। খননকার্য চলবে সম্ভাব্য স্থানের পাঁচ বর্গকিলোমিটার জুড়ে।
ঝাড়খন্ডের প্রাক্তন ভূ-তত্ত্ব নির্দেশক জেপি সিংয়ের দাবি, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রাথমিক রিপোর্ট দিয়েছে। চূড়ান্ত রিপোর্ট দিলেই খননকাজে হাত দেবে সরকার। প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাঁচির কাছে তমারসংলগ্ন সিঁন্দুরি, লুঙ্গট, হেপসেল ও পরাসি এলাকায় মাটির নিচে রয়েছে সোনার অফুরন্ত ভান্ডার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













