সোনা-রুপার দাম কমল আবারও
আজ বুধবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪২ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ ও ১৮ ক্যারেটের দাম ৩৪ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনা ২২ হাজার ৮৬১ টাকা ভরি এবং প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ৯৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে দর পতনের কারণে দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনা ও রুপার দাম কমছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দর কার্যকর হবে। এতে ভরিপ্রতি সোনার দাম কমবে ১ হাজার ৫৪০ টাকা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেট ৩৫ হাজার ৭৭৩ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২৪ হাজার ৮৬ টাকা এবং রুপার ভরি ছিল ১ হাজার ৪৯ টাকা।
কাল থেকে নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনা এক হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দর ভরিতে ১ হাজার ২২৫ টাকা কমছে। অন্যদিকে রুপার দাম কমছে ভরিতে ৫৮ টাকা।
স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরান স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে, সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।
সর্বশেষ গত মার্চ মাসে সোনার দাম কমিয়েছিল জুয়েলার্স সমিতি। সে সময় আন্তর্জাতিক বাজারে কয়েক দিনের ব্যবধানে প্রতি আউন্স (২.৪৩ ভরি) সোনার দাম ১ হাজার ২০০ থেকে কমে ১ হাজার ১৬০ মার্কিন ডলার হয়। তবে গত সোমবার স্বর্ণের দাম ১ হাজার ৮৮ ডলারে নেমে যায়।
এটি গত পাঁচ বছরের মধ্যে সোনার সর্বনিম্ন দাম। এর আগে ২০১০ সালের ২৬ মার্চ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ১০০ ডলার। আন্তর্জাতিক বাজারে আজ প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৯০ ডলার।
সেই হিসাবমতে গত মার্চের চেয়ে সোনার দাম ভরিতে ২ হাজার ২০০ টাকার মতো কমার কথা। তবে কমেছে দেড় হাজার টাকা। এ বিষয়ে জানতে চাইলে জুয়েলার্স সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোনার দাম যত কম হয় ব্যবসায়ীদের তত লাভ।
তবে হঠাৎ করে বেশি পরিমাণে দাম হ্রাস-বৃদ্ধি করলে নানা ধরনের সমস্যা হয়। ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটে। তাই সোনার দরের এই নিম্নহার অব্যাহত থাকলে আমরা আবারও দাম কমাব।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













