সৌদিতে প্রতি মিনিটেই একটি দুর্ঘটনা
সৌদি আরবে প্রতি মিনিটে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। আর এসব দুর্ঘটনায় বছরে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের (আশ-শারকিয়্যাহ) যানবাহন নিরাপত্তা কমিটির মহাসচিব সুলতান আল-জাহরানি এ তথ্য জানিয়েছেন।
জাহরানি জানান, ৬৫ শতাংশ দুর্ঘটনা ঘটে মহানগর ও শহরগুলোতে। এসব দুর্ঘটনায় বার্ষিক ক্ষতি হয় দুই হাজার ১০০ কোটি রিয়াল।
আল-জাহরানির বরাত দিয়ে আরব নিউজ-এর খবরে বলা হয়, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদিতে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি। দেশটিতে বছরে এক লাখের মধ্যে ২১ জন নিহত হন সড়ক দুর্ঘটনায়।
২০১৪ সালের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে আল-জাহরানি বলেন, ওই বছরে সংঘটিত দুর্ঘটনার ৭০ শতাংশ হয়েছে মহাসড়কে।
আগামী ১০ বছরের মধ্যে এসব দুর্ঘটনা ৩০ শতাংশ কমিয়ে আনতে কৌশল প্রণয়ন করা হচ্ছে বলেও জানান আল-জাহরানি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













