সৌদিতে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৭, আহত ২০
সৌদি আববের আসির প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। আসির প্রদেশের সরকারি টেলিভিশনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরে আত্মঘাতী এই হামলা চালানো হয়।
মসজিদটি স্থানীয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর আবাসস্থল হিসেবে ব্যাবহৃত হত। মিডলইস্ট আই জানিয়েছে, নিহতরা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। স্থানীয় সংবাদদাতার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ইয়েমেনের সীমান্তে আসির প্রদেশ অবস্থিত। এর আগে গত মে মাসে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি শিয়া মসজিদে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলায় প্রায় ২১ জন নিহত হয়েছিল। ওই হামলার দায়িত্ব স্বীকার করেছিল মধ্যপ্রাচ্যের জঙ্গীগোষ্ঠী আইএস। তবে আজ বৃহস্পতিবার দুপুরে হামলার পর এখনও কেউ এর দায়িত্ব স্বীকার করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













