বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদির নারীদের চাকরিতে বাধা নেই

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চাপে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় নারীদের ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক চাকরি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ফলে এখন থেকে সৌদি নারীরা সব ধরনের চাকরি করতে পারবেন। সৌদির শ্রম মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, আইএলওর শ্রম আইনের ১৪৯ ধারাটি সৌদি আরবের শ্রম আইনে সংযোজন করা হয়েছিল আগেই। এই আইনে মতে নারীরা পুরুষদের মতো সব ধরনের চাকরি করতে পারবেন। তবে ওই চাকরি যদি নারীদের জন্য বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হলে তা করতে পারবেন না। সৌদি শ্রম আইনের এ সংশোধনের ফলে আইএলও সন্তুষ্ট ছিল না। আইএলওর দাবি ছিল এতে করে চাকরির ক্ষেত্রে নারীর সুযোগ সীমিত হয়ে পড়েছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আইএলওর এই মন্তব্যের সঙ্গে শ্রমমন্ত্রী একমত ছিলেন না। মন্ত্রী মনে করেন, সৌদি আইনে নারীদের চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কিছু নেই। বরং এই আইন নারীদের রক্ষা করে।’ ওই কর্মকর্তা আরও জানান, ‘আইএলওর সঙ্গে একমত না হলেও শ্রমমন্ত্রী ওই ধারাটি আইন থেকে বাদ দিয়েছেন।’ এছাড়া তিনি বলেন, দেশে সৌদি নারীরা ব্যাপক ক্ষমতায়িত। নিজের ব্যবসা শুরু করা এবং ব্যবস্থাপকের পদ অর্জন করতে কোনও বাধা নেই। যে কোনও খাতে নারীদের সর্বোচ্চ পদ অর্জন করতে পারে। সৌদি আরবে নারীদের বেসরকারি খাত ও রাজনৈতিক বিষয়েও নেতৃত্বে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ও ভোট দেওয়ার ক্ষমতা নারীদের রয়েছে। সৌদি সরকার ‘নারী বান্ধব’ শহর নির্মাণেরও ঘোষণা দিয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এতে নারীদের কর্ম সংস্থান বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। সৌদির আরবের জনসংখ্যা ২ কোটি ৮০ লাখ। এর মধ্যে ৪৫ শতাংশ নারী। নারীদের শতকার ৫৭ জন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী বলে এক গবেষণায় উঠে এসেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প