স্কুল ছাড়িয়ে দেয়ায় বাবা-মা’কে থানায় নিয়ে গেল দুই ভাই


‘স্কুলের পাঠে ইতি। এবার চায়ের দোকানে কাজ শুরু কর।’ বাবা-মা’র এই প্রস্তাব মানতে পারেনি গুজরাটের বাপুলাপারু গ্রামের দুই স্কুল পড়ুয়া ভাই। পড়াশোনা চালিয়ে যেতে সোজা পুলিশের দ্বারস্থ হয় দুই ভাই। কোনোমতেই তাদের পড়াশোনা যাতে বন্ধ না হয় সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
পড়াশোনা বন্ধ করতে চাওয়ায় নিজেদের বাবা-মা’কেই টানতে টানতে থানায় নিয়ে গেল গুজরাতের দুই বালক। ১১ বছরের বড় ভাইয়ের নাম শানু ও ৯ বছরের ছোট ভাইয়ের নাম সিদ্দিকি। তাদের বাবা মহম্মদ আক্রম পেশায় অটো চালক। কিন্তু জুয়ার নেশা থাকায় টাকা-পয়সার অভাব তার নিত্যদিনের সঙ্গী। নিজের ছেলেদের স্কুলের খরচ কখনোই দেয়নি আক্রম। তার স্ত্রী শর্মিলার বাবা-মা’ই দুই নাতিকে নিজেদের খরচে স্কুলে পাঠায়। কিন্তু সম্প্রতি তাতেও বাধ সাধে আক্রম। নেশার টাকা জোগাতে এই নিজের দুই শিশুপুত্রকেও পড়াশোনা ছাড়িয়ে কাজে লাগানোর কথা বলে সে। পাড়ার দোকানে ছেলেদের কাজের কথা পাকাও করে ফেলে সে।
বুধবার বাবার প্রস্তাবে আপত্তি জানায় দুই ভাই। আক্রম-শর্মিলা দু’জনে মিলেই তাদের মারধর করে। এরপরই দাদু-দিদার সাহায্যে বাড়ি থেকে পালিয়ে সোজা থানায় হাজির হয় তারা। স্থানীয় ভিরাবল থানার ইন্সপেক্টর মূরালী কৃষ্ণ জানিয়েছেন যে দুই ভাইকে আপাতত রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর পরিচালিত হোমে রাখা হয়েছে। সেখান থেকেই তাদের পড়াশোনার ব্যবস্থা করা হবে।
সূত্র: এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













