স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শীলা দীক্ষিতের জামাতা গ্রেপ্তার


দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিতের জামাতা সৈয়দ মহম্মদ ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিলেন তিনি।
ইমরান ও শীলা দীক্ষিতের মেয়ে লতিকা দীক্ষিত সৈয়দের দুটি সন্তান রয়েছে। মনোমালিন্যের জেরে ১০ মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে বারখাম্বা পুলিশ স্টেশনে অভিযোগ রুজু হয়েছে।
দু’দিন আগে দিল্লি পুলিশ বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে ইমরানকে।
প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী লতিকা পেশায় গ্রামোন্নয়ন সংক্রান্ত পরামর্শদাতা। তবে রাজনীতি থেকে দূরেই আছেন তিনি।
সূত্র: এবিপি আনন্দ
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













